• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলায় বিপদে ইসরায়েল

sagar crime reporter / ৬৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলায় বিপদে ইসরায়েল

 

shaplanews.com

১৮ মার্চ ইসরায়েলের উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে রকেটের ধোঁয়ার রেখা দেখা যায়। ছবি: এএফপি

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাতে চালানো এ হামলায় তেল আবিবের ঘনবসতিপূর্ণ এলাকায় ক্লাস্টার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কমপক্ষে দুইজন নিহত হন। এ নিয়ে চলমান সংঘাতে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হামলায় খোররামশাহর-৪ ও কদর ক্ষেপণাস্ত্রসহ একাধিক মাল্টি-ওয়ারহেড অস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে, যা আকাশে বিস্ফোরিত হয়ে বহু ছোট বিস্ফোরকে ছড়িয়ে পড়ে এবং এগুলো প্রতিহত করা কঠিন।

এদিকে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে তেহরান।

সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি সংঘাতের মধ্যে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে কোনো পারমাণবিক দুর্ঘটনা না ঘটে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় অঞ্চলজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ