• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঈদকে কেন্দ্র করে রাজধানীতে জাল টাকা, আটক ২

sagar crime reporter / ৮৭ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ঈদকে কেন্দ্র করে রাজধানীতে জাল টাকা, আটক ২

shaplanews.com

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর উত্তরায় সন্ধান মিলেছে জাল টাকা তৈরির কারখানার।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে র‍্যাব-৩-এর অভিযানে আটক হয়েছে চক্রের দুই সদস্য, যারা মূলত শিক্ষার্থী।

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে এসব জাল নোট ছাপা হচ্ছিল। ফেনী থেকে পড়াশোনা করতে ঢাকায় আসা এই দুজন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছে। জাল নোট ছাপানোর পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি তাদের।

র‍্যাব বলছে, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে জাল টাকার বাণিজ্য করতেই সক্রিয় হয় আটক দুজন। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২৬ লাখ জাল টাকার নোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ