• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সড়কমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক এনসিপির

sagar crime reporter / ৩৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সড়কমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক এনসিপির

shaplanews.com

সড়ক পরিবহণমন্ত্রীর সম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে ও সড়কে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবিতে আজ বিকাল ৩টায় রাজধানীর সাত রাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কে সমঝোতার ভিত্তিতে অর্থ গ্রহণকে ‘চাঁদা নয়’ বলে মন্তব্য করায় পরিবহণ চালক ও শ্রমিকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সড়কে যেকোনো প্রকার অনৈতিক অর্থ আদায় ও চালক-শ্রমিক হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এনসিপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বাংলাদেশ ট্রাক-বাস ড্রাইভার সমিতির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞপ্তিতে চালক ও শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং যেকোনো প্রকার চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্ট সময়ে সাত রাস্তার মোড়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ