• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকায় পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২ এক দিনে ১ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন: ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে নাগরিক সহায়তার আহ্বান ডিএনসিসি রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার অপরাধ ঢাকায় তল্লাশি করে ব্যাগে প্রায় ২৬ লাখ টাকা পেয়ে জব্দ করেছে পুলিশ, গ্রেপ্তার ২ রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫: ডিএমপি ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

পুরোনো পেশায় ফিরলেন ড. ইউনূস

sagar crime reporter / ৫৩ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

পুরোনো পেশায় ফিরলেন ড. ইউনূস

shaplanews.com

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় ১৮ মাস পর নিজের আগের কর্মস্থলে ফিরলেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে ড. ইউনূসকে তার দীর্ঘদিনের সহকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পোস্টে আরও জানানো হয়, ইউনূস সেন্টারে পৌঁছে তিনি গ্রামীণ সংগঠনগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। দায়িত্ব পালনের বিরতির পর বিভিন্ন কার্যক্রম পুনরায় শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে আলোচনা হয় বলে জানা গেছে।

১৮ মাস আগে তিনি ‘ইউনূস সেন্টার’ থেকে বিদায় নিয়ে দেশের রাজনীতির বিশেষ এক সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের হাল ধরেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ