• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
একনজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি দাম বাড়তে পারে যেসব পণ্যের ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্বকাপের ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস নীরব শুভেচ্ছা হে রক্তদাতা! বাজেট নতুন পে-স্কেলে আলাদা বরাদ্দ থাকছে না বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা আগামী শিক্ষাবর্ষে ৩১ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য মৌসুমি বায়ু টানা পাঁচদিন ঝরবে বৃষ্টি    মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

sagar crime reporter / ১৪৪ জন দেখেছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
শেয়ার

জাতীয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

shaplanews.com
২১ ফেব্রুয়ারি ২০২৬

একুশে ফেব্রুয়ারি বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক ও জব্বারের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। আজ সেই ইতিহাস দেশের গণ্ডি পেরিয়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। তবে ভাষাবিদদের মতে, কেবল একদিনের আনুষ্ঠানিক শ্রদ্ধায় সীমাবদ্ধ না থেকে বাংলা ভাষার প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠায় এর সর্বজনীন ব্যবহার নিশ্চিত করা জরুরি।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে দ্রোহের ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঙালির মনে। গড়ে ওঠে দুর্বার আন্দোলন। যার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেদিনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন কয়েকজন তরুণ আন্দোলনকারী। সেই রক্তস্রোত থেকেই জন্ম নেয় বাঙালির স্বাধিকার আন্দোলন ও স্বাধীন বাংলাদেশ।

একুশের চেতনা কেবল ভাষার দাবিতে সীমাবদ্ধ নয়, বরং এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকারের লড়াই। তবে বর্তমানে বাংলা ভাষার অবক্ষয় এবং মেধাবীদের দেশত্যাগের প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা।

বাংলা একাডেমির সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, আমাদের উচ্চশিক্ষিত ও সামর্থ্যবান শ্রেণির মধ্যে দেশত্যাগের প্রবণতা বাড়ছে। তারা মনে করছেন এ দেশে উন্নতি সম্ভব নয়। যখন এমন আত্মসমালোচনা ও হতাশা তৈরি হয়, তখন ভাষার গতিও খর্ব হয়। রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, উচ্চশিক্ষা ও অফিস-আদালতে যদি বাংলার ব্যবহার বাড়ে, তবেই ভাষার প্রকৃত উন্নতি হবে।

১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে দিনটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু গবেষকরা বলছেন, দেশে উচ্চশিক্ষিত শ্রেণির ইংরেজি নির্ভরতা এবং বাংলা ভাষার প্রতি অবজ্ঞা শহীদদের আত্মত্যাগের অবমাননার শামিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

একনজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি

দাম বাড়তে পারে যেসব পণ্যের

ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্বকাপের

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস

নীরব শুভেচ্ছা হে রক্তদাতা!

বাজেট নতুন পে-স্কেলে আলাদা বরাদ্দ থাকছে না

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

একনজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি

দাম বাড়তে পারে যেসব পণ্যের

ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্বকাপের

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস

নীরব শুভেচ্ছা হে রক্তদাতা!

বাজেট নতুন পে-স্কেলে আলাদা বরাদ্দ থাকছে না

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা

আগামী শিক্ষাবর্ষে ৩১ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য

মৌসুমি বায়ু টানা পাঁচদিন ঝরবে বৃষ্টি   

মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333