• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

শপথ নেবে না ১১ দলীয় জোট: আসিফ

sagar crime reporter / ৪১ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

শপথ নেবে না ১১ দলীয় জোট: আসিফ

shaplanews.com
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬,

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির শপথ না নেওয়ায় সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানায় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সংক্রান্ত দুটি স্ট্যাটাস দেন তিনি। প্রথমটিতে তিনি লেখেন, “গণভোটের জনরায়কে প্রথম রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন সংসদের যাত্রা।”

এর কিছুক্ষণ পর আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, “আইন অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনও শপথ নেবে না ১১ দলীয় জোট।”

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি। তাই এ হিসেবে আমরা শপথ নেবো না।”

এর প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে আমরাও সংসদ সদস্য হিসেবে শপথ নেবো না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ