• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বায়ুদূষণে ঢাকাকে আজ ছাড়িয়ে গেল উপকূলের এই শহর

sagar crime reporter / ৮৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বায়ুদূষণে ঢাকাকে আজ ছাড়িয়ে গেল উপকূলের এই শহর

 

 

বায়ুদূষণ

বায়ুদূষণে আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে বিশ্বের ১১৬ নগরীর মধ্যে তৃতীয় অবস্থানে আছে ঢাকা। আজ বায়ুদূষণে ঢাকার স্কোর ২৪৮। এ অবস্থা সকাল সাড়ে আটটার। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। তবে ঢাকার  চেয়ে অনেক বেশি দূষণ আজ উপকূলীয় শহর খুলনার। আবার রাজধানীরও চার স্থানে আজ দূষণ পরিস্থিতি খুব খারাপ।

গত জানুয়ারি মাসের প্রায় পুরো সময়ে বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে প্রথম দিকে ছিল ঢাকা। চলতি মাসেও একই অবস্থা।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউএয়ার।

বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে, তবে কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে। যেমন আজ খুলনার বায়ুমান ২৭৫। উপকূলের এ শহর ছাড়াও ঢাকার বাইরের অনেক স্থান বায়ুদূষণে অনেক সময় ঢাকাকে ছাড়িয়ে যায়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।

বায়ুদূষণে আজ বিশ্বের নগরগুলোর মধ্যে প্রথম স্থানে আছে সেনেগালের ডাকার, স্কোর ৩৮০।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের স্থানীয় উৎসগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না। এসব উৎস নিয়ন্ত্রণে আদৌ সেভাবে কোনো চেষ্টা হয়নি। উপমহাদেশীয় দূষিত বায়ুপ্রবাহের চেয়ে সেগুলোই প্রাধান্যশীল।

ঢাকার বায়ুদূষণের উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, বিভিন্ন দ্রব্য পোড়ানোর কারণে সৃষ্টি ধোঁয়া, ইটভাটা।

ঢাকার ৪ স্থানে বায়ুর মান খুব খারাপ

আজ সকালে ঢাকার চার স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো মিরপুরের ইস্টার্ন হাউজিং (৪৮৫), নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৩৫৪),  ধানমন্ডি (৩২২) ও দক্ষিণ পল্লবী (৩০৮)।

দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়; কিন্তু দূষণ পরিস্থিতি দিন দিন খারাপই হচ্ছে।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ