• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

১৪ দিনে প্রবাসীরা পাঠালেন ১৬ হাজার ৫১৮ কোটি টাকা

sagar crime reporter / ৫৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

১৪ দিনে প্রবাসীরা পাঠালেন ১৬ হাজার ৫১৮ কোটি টাকা

 

 

shaplanews.com

মার্কিন ডলার। ফাইল ছবি

চলতি ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৫১৮ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১৩০ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে তিন দশমিক ৮০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে দুই হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৭২৬ কোটি ৬০ লাখ ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ