• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

sagar crime reporter / ১২১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

shaplanews.com

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জয়ে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনি বিজয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে আন্তরিক শুভেচ্ছা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই বিজয় গণতন্ত্রেরই বিজয়। নানা চ্যালেঞ্জপূর্ণ সময় অতিক্রম করার পর বাংলাদেশের জনগণ ব্যালট বাক্সে তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন।

এই গুরুত্বপূর্ণ উত্তরণকালে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ‘প্রিয় বন্ধু’ মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম।

আনোয়ার ইব্রাহিম বলেন, নতুন বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে কাজ করে মালয়েশিয়া–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করতে কুয়ালালামপুর আগ্রহী। তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ