• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

sagar crime reporter / ১৪২ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

shaplanews.com

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১২ টাকা বেড়েছে। সে হিসাবে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৬১ হাজার ৪০ টাকা।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

যেখানে গত রোববার (৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৪৭ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১১ হাজার ৭৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।

গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ