• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
ঢাকা ইপিজেডে হকার উচ্ছেদ, চাঁদা দাবির অভিযোগ অস্বীকার আনসারের সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ রাজধানী ৭২ ঘণ্টায় মেট্রোরেল পিলারের পোস্টার ও লিফলেট অপসারণ জে আই ইম্পেক্সের ভ্যাট ফাঁকি ৩৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় ২ সাংবাদিক কারাগারে নদীর দখল-দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ ঢাকায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ ক্রিকেট, খেলা, জাতীয়, ঢাকা, রাজধানী, সারাদেশ

বিশ্বকাপের সময়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

sagar crime reporter / ১৬৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
শেয়ার

জাতীয়
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

বিশ্বকাপের সময়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

শাপলা নিউজ.কম

০১ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় মাঠের ব্যস্ততা নেই জাতীয় দলের ক্রিকেটারদের। তবে, থেমে থাকার সুযোগ নেই তাদের। এই সময়ে খেলোয়াড়দের খেলার মধ্যে রাখতে এবং মাঠের লড়াইয়ে ঝালিয়ে নিতে নতুন এক টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন টুর্নামেন্ট আয়োজন করার কথা জানায় বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ নামের নতুন একটি ঘরোয়া টুর্নামেন্ট।

দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে মোট তিনটি দল- ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধুমকেতুকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশ অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। দুরন্ত একাদশের ভার থাকছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলির কাঁধে।

খেলোয়াড়দের পাশাপাশি কোচিং বিভাগেও রাখা হয়েছে অভিজ্ঞদের। ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন আর সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের দায়িত্বে থাকছেন মিজানুর রহমান বাবুল ও তুষার ইমরান। হান্নান সরকার ও রাজিন সালেহ সামলাবেন দুরন্ত একাদশের কোচিং।

আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। মাঠের লড়াই শুরুর আগে দর্শকদের বিনোদনের জন্য প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সন্ধ্যা ৬টায় খেলা শুরু। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে এই আসর।

বিসিবি জানিয়েছে, এই টুর্নামেন্টে প্রথমবারের মতো দেখা যাবে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে নতুন এক কৌশল হিসেবে কাজ করবে। পুরো টুর্নামেন্টের জন্য পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে মোট ২ কোটি ৫০ লাখ টাকা খরচ ধরা হয়েছে।

টুর্নামেন্টের টিকিট মূল্যও জানিয়ে দেওয়া হয়েছে। ১০০ টাকা থেকে শুরু, সর্বোচ্চ টিকিট মূল্য ১ হাজার টাকা। এরমধ্যে ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মিলবে ১ হাজার টাকায়।

বিসিবি বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ঢাকা ইপিজেডে হকার উচ্ছেদ, চাঁদা দাবির অভিযোগ অস্বীকার আনসারের

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

রাজধানী ৭২ ঘণ্টায় মেট্রোরেল পিলারের পোস্টার ও লিফলেট অপসারণ

জে আই ইম্পেক্সের ভ্যাট ফাঁকি ৩৫ কোটি টাকা

চাঁদাবাজির মামলায় ২ সাংবাদিক কারাগারে

নদীর দখল-দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

ঢাকা ইপিজেডে হকার উচ্ছেদ, চাঁদা দাবির অভিযোগ অস্বীকার আনসারের

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

রাজধানী ৭২ ঘণ্টায় মেট্রোরেল পিলারের পোস্টার ও লিফলেট অপসারণ

জে আই ইম্পেক্সের ভ্যাট ফাঁকি ৩৫ কোটি টাকা

চাঁদাবাজির মামলায় ২ সাংবাদিক কারাগারে

নদীর দখল-দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ ঢাকায়

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333