জানা গেছে, দলীয় একটি র্যালিতে যোগ দিতে ব্যক্তিগত বিমানে করে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন অজিত পওয়ার।
জানা গেছে, দলীয় একটি র্যালিতে যোগ দিতে ব্যক্তিগত বিমানে করে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন অজিত পওয়ার।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়।
দুর্ঘটনাকবলিত প্লেনে অজিত পওয়ারের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, দুইজন সেবিকা, একজন পাইলট ও একজন কো-পাইলট ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, প্লেনে থাকা পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।
এ ঘটনায় মহারাষ্ট্র তথা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অপূরণীয় ক্ষতিতে শোক জানিয়েছেন।