• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি ঢাকার যানজট কমাতে উদ্যোগ, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা তাপমাত্রা বাড়ার আভাস কুমিল্লা দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২ প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইরান নিয়ে ট্রাম্পের সুর নরম, তবে যুদ্ধবিরতিতে অনীহা ‘ফাঁকা’ ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর আজকের আবহাওয়া: ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ জাতীয়, জামায়াত, রাজনীতি, সারাদেশ

নতুন ধারার রাজনীতিকে জয়ী করতে হবে : জামায়াত আমির

sagar crime reporter / ১০৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
শেয়ার

জাতীয়

  1. নতুন ধারার রাজনীতিকে জয়ী করতে হবে : জামায়াত আমির
২৫ জানুয়ারি 2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বস্তাপচা রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে নতুন ধারার এবং দুর্নীতিমুক্ত রাজনীতিকে ভোটের মাধ্যমে জয়ী করতে হবে। একটি দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা অনেক নাক গলিয়েছেন, এবার সর্দি ঝেড়ে নাক পরিষ্কার করুন। আর নাক গলাবেন না।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে পাবনা জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদী, ‘না’ মানে গোলামী। না ভোট জয়যুক্ত হলে আবার গোলামি ও ফ্যাসিবাদ ফিরে আসবে। তিনি বলেন, পাবনার মাটি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ মাওলানা আব্দুস সুবহানের জন্মস্থান। তারা এখানে মানুষের সেবা করেছেন। তাদের হত্যা করা হয়েছে। আমি স্বল্প পরিসরে হলেও তাদের জানাজায় শরীক হতে পেরেছি।

ডা. শফিকুর রহমান বলেন, শস্য ভান্ডারখ্যাত এ অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হবে। এখানে দুধ প্রক্রিয়াজাতকরণের জন্য প্রসেসিং মিল স্থাপন করা হবে। তরল দুধ এ জেলাতেই গুঁড়া দুধে রূপান্তর করে উত্তরাঞ্চলের চাহিদা পূরণ করা হবে এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ ও বিদেশে রপ্তানি করা হবে, ইনশাআল্লাহ।

পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

জামায়াত আমির তার বক্তব্য শেষে পাবনা-১ (সাঁথিয়া) আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের মাওলানা আলী আছগার, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের অধ্যাপক আবু তালেব মন্ডল ও পাবনা-৫ (সদর) আসনের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং তাদের বিজয়ী করার জন্য পাবনাবাসীর প্রতি আহ্বান জানান।

জামায়াত আমির


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

ঢাকার যানজট কমাতে উদ্যোগ, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

তাপমাত্রা বাড়ার আভাস

কুমিল্লা দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

ঢাকার যানজট কমাতে উদ্যোগ, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

তাপমাত্রা বাড়ার আভাস

কুমিল্লা দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২

প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

ইরান নিয়ে ট্রাম্পের সুর নরম, তবে যুদ্ধবিরতিতে অনীহা

‘ফাঁকা’ ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর

আজকের আবহাওয়া: ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333