• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৩

sagar crime reporter / ২৬৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৩

রাজধানীর উত্তরায় সাততলা আবাসিক ভবনের দ্বিতীয় তলার ভয়াবহ আগুনে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

মো. আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার সকালে উত্তরা সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়ক এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পায়। দ্রুত ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আনোয়ারুল ইসলাম আরও জানান, প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। আগুনের ভয়াবহতা খুব বেশি ছিল না। কিন্তু যে তলায় আগুন লাগে সেখানে সম্ভবত নিহত তিনজন আটকা পড়েছিলেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এনটিভি অনলাইনকে জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে চারটি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ