চলতি জানুয়ারির প্রথম ১০দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩ হাজার ৭৪৯ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল শনিবার প্রবাসী আয় এসেছে ৬৯৫ কোটি ৪০ লাখ টাকা।
আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান জানান, গত বছরের জানুয়ারি প্রথম ১০দিনে প্রবাসী আয় এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫৭ দশমিক ২০ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৭৩৯ কোটি ২০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এই প্রবাসী আয় এসেছিল এক হাজার ৪৪৯ কোটি ৩০ লাখ ডলার।








