• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

হাদির খুনিদের ফিরিয়ে আনার অনেক উপায় আছে : র‍্যাব মহাপরিচালক 

sagar crime reporter / ১২৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

হাদির খুনিদের ফিরিয়ে আনার অনেক উপায় আছে : র‍্যাব মহাপরিচালক

রাজধানীর কারওয়ান বাজারের রোববার দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিজি কে এম শহিদুর রহমান।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে থাকলেও ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

আজ রোববার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিজি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই দুই খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত র‍্যাব তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের পর ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা আটজন আসামিকে গ্রেপ্তার করেছি। খুনে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করেছি। তবে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীর এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে আমাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চলছে। তারা ধরা না পড়া পর্যন্ত আমরা থামব না। আমরা আশাবাদী, তাদের দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব।

পলাতক দুই আসামি ভারতে আত্মগোপন করে আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, আমরা প্রযুক্তিগত এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের সঠিক অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। অবস্থান নিশ্চিত হওয়া গেলে তাদের গ্রেপ্তার করা সহজ হবে। কোনো আসামি যদি দেশের বাইরেও পালিয়ে যায়, তাকে ফিরিয়ে আনার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া আছে। আমাদের হাতে অনেক উপায় আছে। তাদের অবস্থান শনাক্ত হওয়া মাত্রই সেই সমস্ত পথ অবলম্বন করা হবে।

শরিফ ওসমান হাদি হত্যার ছায়া তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ কে এম শহিদুর রহমান আরও বলেন, র‍্যাব সবসময় অপরাধীদের আইনের আওতায় আনতে আপসহীন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কাউকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ