• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকা: আজ ২১ তম রমজানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ইফতারের সময়  ৬:০৭  মিনিট এবং সেহেরীর শেষ সময়  ৪:৫৫ মিনিট ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা মধ্যপ্রাচ্যের আকাশে অ্যাসিড বৃষ্টির কালো মেঘ বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস ইসরায়েলে আঘাত হানছে ইরানের গুচ্ছ বোমা রাইড শেয়ার মোটরসাইকেলের দৈনিক জ্বালানি তেলের পরিমাণ নির্ধারণ ঢাকা: আজ ২০তম রমজানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ইফতারের সময় ৬:০৬ মিনিট এবং সেহেরীর শেষ সময় ০৪:৫৫ মিনিট কমার পর ফের স্বর্ণের দামে লাফ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

sagar crime reporter / ৫৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

জাতীয়

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬,

বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৪ জানুয়ারি) ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

এর আগে গতকাল রাতে ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি বলেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

ড. আসিফ নজরুল বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’

 

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ