• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতায় হাইকোর্টের রুল সারা দেশে বৃষ্টির আভাস সারাদেশ ফটিকছড়িতে আ.লীগের মশাল মিছিল বলিউড সামান্থা বিয়ে করেছেন, দাবি ভারতীয় গণমাধ্যমের বিনোদন ডেস্ক আন্তর্জাতিক ভয়াবহ ঝড়ে এশিয়ার চার দেশে মৃত ৯ শতাধিক, নিখোঁজ বহু সেন্টমার্টিনে পর্যটনবাহী জাহাজ চলাচল শুরু আজ কক্সবাজার প্রতিনিধি কুড়িগ্রামে বাড়ছে শীত–কুয়াশার দাপট সারাদেশ সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি পে স্কেলের বিষয়ে কমিশনের সবশেষ পদক্ষেপ বাড়ছে মেট্রোরেল প্রকল্পের মেয়াদ, ব্যয় কমবে ৭৫৫ কোটি টাকা ৩ বছর বাড়ছে এমআরটি (ম্যাস র‍্যাপিড ট্রানজিট) লাইন-৬ প্রকল্পের মেয়াদ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ ফটিকছড়িতে আ.লীগের মশাল মিছিল

sagar crime reporter / ৫১ জন দেখেছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সারাদেশ

ফটিকছড়িতে আ.লীগের মশাল মিছিল
‎ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫,

ফটিকছড়িতে আ.লীগের মশাল মিছিল
‎‎চট্টগ্রামের ফটিকছড়িতে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

‎‎চট্টগ্রামের ফটিকছড়িতে ঝটিকা মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী।

‎‎রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নানুপুর এলাকায় এ মিছিল করেন তারা।

‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ১০ থেকে ১২ জন নেতাকর্মী নানুপুর লায়লাকবির কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন জাহিদ নামে প্রবাসী আওয়ামী লীগ নেতা। তার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন নেতাকর্মী ছিলেন । কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে সটকে পড়েন তারা।

‎‎মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রবাসী জাহিদের নেতৃত্ব একটি ব্যানার ধরে মশাল মিছিল করা হয়। মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। এছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নিয়েছেন।

‎‎ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি সামাজিক যোাগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান চালিয়ে হৃদয় ও এরশাদ নামে দুজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছি। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ