• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২টি ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সাত ধাপ এগিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

sagar crime reporter / ৩২৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সাত ধাপ এগিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

জনসংখ্যার বিচারে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর রাজধানী ঢাকা। এই শহরে ৩৬ দশমিক ৬ মিলিয়ন (৩ কোটি ৬৬ লাখ) মানুষ বসবাস করছে। বিশ্বের বৃহত্তম শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার জনসংখ্যা ৪১ দশমিক ৯ মিলিয়ন (৪ কোটি ১৯ লাখ)।

জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানায়।

আরও পড়ুন : ১২ দেশের নাগরিকদের ‘সুরক্ষা মর্যাদা’ বাতিল করলেন ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ২০০৯ সালে নবম অবস্থানে ছিল। সেখান থেকে লাফিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। জাপানের রাজধানী টোকিও (৩৩ দশমিক ৪ মিলিয়ন) তৃতীয় স্থানে নেমে গেছে।

প্রতিবেদনে ঢাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দেওয়া হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হবে ঢাকা।

আরও পড়ুন : প্রতি ১০ মিনিটে একজন নারী আপনজনের হাতে খুন হন : জাতিসংঘ

জাতিসংঘের মতে, বর্তমানে পৃথিবীতে ১০ মিলিয়নের বেশি জনবসতিপূর্ণ মেগাসিটির সংখ্যা বেড়ে ৩৩টিতে দাঁড়িয়েছে। শীর্ষ দশটি মেগাসিটির মধ্যে নয়টিই এশিয়ায় অবস্থিত, যার মধ্যে ভারতের নয়াদিল্লি (৩০ দশমিক ২ মিলিয়ন), চীনের সাংহাই (২৯ দশমিক ৬ মিলিয়ন) ও ভারতের কলকাতা (২২ দশমিক ৫ মিলিয়ন) অন্যতম।

ঢাকা ইন্দোনেশিয়া জাকার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ