• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

sagar crime reporter / ৩৩৬ জন দেখেছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়।

ভুটানের এই নেতাকে বহনকারী ড্রুকএয়ারের বিমানটি সকাল প্রায় ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সকালে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দরে সংহতি ও আনুষ্ঠানিকতা

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রী তোবগেকে একটি অস্থায়ী স্যালুটিং ডেইসে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে ১৯টি গান স্যালুট এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ভিজিটর বইতে স্বাক্ষর করবেন।

দিনের দ্বিতীয়ার্ধে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ করার কথা রয়েছে।

এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁও এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগে তাঁর সম্মানে আয়োজিত সরকারি ভোজে যোগ দেবেন।

ভুটান ভূটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ