• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটিতে আগে ভোট চায় জামায়াত লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ কেন ১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, নেপথ্যে কী প্রবাসী আয় আসেনি যেসব ব্যাংকে শিশুসন্তান ‘কেভ সিন্ড্রোম’-এ আক্রান্ত কিনা বুঝবেন কীভাবে? প্রতিকারে কী করবেন? বিকাশ, নগদ ও রকেটে অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ নয়, রুল জারি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা–শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিলেন ট্রাম্প
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড চট্টগ্রাম ব্যুরো

sagar crime reporter / ৫৬৮ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫,

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে এক দিনে ৬ হাজার ৩০১টি গেট পাস ইস্যু করে রেকর্ড সৃষ্টি করেছে। মঙ্গলবার এসব গেট পাস ইস্যু করা হয়। এরমধ্যে ৪ হাজার ৭৩৪টি কনসাইনি গেট পাস এবং ১ হাজার ৫৬৭টি অফডক গেটপাস ইস্যু হয়েছে। একদিনে ইস্যু হওয়া গেট পাসের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ এবং নতুন রেকর্ড।

বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সচিব বলেন, চট্টগ্রাম বন্দর ডিজিটালাইজেশনে নতুন মাইলফলক স্পর্শ করেছে। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) অ্যাপের সফল ব্যবহার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে আরও গতিশীল, স্বচ্ছ করেছে। এর ফলে সার্বিক পোর্ট অপারেশনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি প্রবাহের প্রধান কেন্দ্রবিন্দু। জাতীয় অর্থনীতি, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে বন্দরটি বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিনের কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর দেশের উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় বড় ধরনের অবদান রেখে চলেছে। চট্টগ্রাম বন্দরের এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের সমগ্র বাণিজ্য ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ