• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক শুক্রবার মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প আন্তর্জাতিক ডেস্ক

sagar crime reporter / ১২২ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক

শুক্রবার মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫,

শুক্রবার মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন‍ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে তারা সাক্ষাৎ করবেন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।

তিনি লেখেন, ‘আমরা এই মর্মে একমত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে।’

মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।’

আরও পড়ুন
হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে লাল গালিচায় ‍উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের
হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে লাল গালিচায় ‍উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের

তবে ট্রাম্পের পোস্টের পর মামদানি এবং তার টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সাংবাদিকরা। কিন্তু তারা কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জোহরান মামদানি। আগামী ১ জানুয়ারি শপথ গ্রহণ করার কথা আছে তার।

জোহরান মামদানি ডোনাল্ড ট্রাম্প


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ