• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ঢাকায় পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২ এক দিনে ১ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন: ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে নাগরিক সহায়তার আহ্বান ডিএনসিসি রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার অপরাধ ঢাকায় তল্লাশি করে ব্যাগে প্রায় ২৬ লাখ টাকা পেয়ে জব্দ করেছে পুলিশ, গ্রেপ্তার ২ রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫: ডিএমপি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে বিএনপির অবস্থান শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

sagar crime reporter / ১৬০ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে বিএনপির অবস্থান
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫,

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে বিএনপির অবস্থান
শিবচরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি।

চব্বিশের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ শিবচরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই বিএনপির নেতারা উপজেলার গুরুত্বপূর্ন স্থানে পৃথকভাবে অবস্থান নেন।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ছিল। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ, র্যাব এবং বিজিবি রাতভর টহল দিয়েছে।

জানা যায়, মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল মোল্লাসহ ভোর থেকেই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহব্বায়ক শাজাহান মোল্লা সাজু, সদস্য মাহাবুব মাদবর, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হুদা সেলিম খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু তার কর্মী সমর্থকদের নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সড়কে মহড়া দেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা তার কর্মীদের নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপির সদস্য বাসার সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার পাচ্চর গোলচত্বরে অবস্থান কর্মসূচি করেন।

আরও পড়ুন
মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ
মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ
নেতৃবৃন্দ জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেন।

মানবতাবিরোধী অপরাধের বিচার শেখ হাসিনার রায় বিএনপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ