• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১০ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বায়ুদূষণে সবার ওপরে ভারতের দুই শহর, শীর্ষ ৫-এ আছে ঢাকাও

sagar crime reporter / ২৪১ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

জাতীয়

বায়ুদূষণে সবার ওপরে ভারতের দুই শহর, শীর্ষ ৫-এ আছে ঢাকাও

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫,

বায়ুদূষণে সবার ওপরে ভারতের দুই শহর, শীর্ষ ৫-এ আছে ঢাকাও

বিশ্বের দূষিত বায়ুর তালিকায় আবারও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ভারতের আরেক শহর কলকাতা আছে ঠিক তার পরেই। এদিকে আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের মানসূচকে সকালে ঢাকার স্কোর ছিল ১৮১। এই স্কোরে রাজধানী ঢাকা দূষিত শহরের তালিকায় ৫ম স্থানে ছিল।

রোববার ১৬ নভেম্বর সকাল সাড়ে ৭টার তথ্য অনুযায়ী, আইকিউএয়ার জানায় যে সবচেয়ে দূষিত শহর হলো ভারতের দিল্লি। দিল্লির স্কোর ছিল ৫৫৯। দ্বিতীয় স্থানে আছে ভারতের কোলকাতা, স্কোর ২১১। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, স্কোরও ২১১।

চতুর্থ স্থানে রয়েছে মিশরের কায়রো। তাদের স্কোর ছিল ২০২।

দূষিত শহরের তালিকায় শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর স্কোর ছিল ১৮০ থেকে ১৬০ এর মধ্যে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। আর স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’। আর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকা বায়ুদূষণ কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ