• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

sagar crime reporter / ১৩০ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

জাতীয়

বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫,

বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বুধবার (১৯ নভেম্বর) বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (১৬ নভেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনে সামান্য কমতে পারে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টায় আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া মঙ্গলবার ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গতকালের লঘুচাপটি বর্তমানে একই এলাকার অবস্থান করছে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়ার খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ