• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ভয়াবহ আগুনে ১০ দোকান পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি

sagar crime reporter / ১১৭ জন দেখেছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সারাদেশ

ভয়াবহ আগুনে ১০ দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫,

ভয়াবহ আগুনে ১০ দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার কুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাণিজ্যিক এলাকা কুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। দমকল বাহিনী ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

এতে নিঃস্ব হয়ে গেছে ব্যবসায়ীরা। তারা দাবি করছেন, এতে তাদের কমপক্ষে ৫০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হবে।

দমকল বাহিনী, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুটি বাজার কসবা উপজেলার একটি বাণিজ্যিক এলাকা। এখানে রয়েছে অনেক পুরনো ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার রাত ১২টার দিকে কুটি বাজার মসজিদ সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ১০টি দোকান।

দমকল বাহিনী ও স্থানীয়দের ধারণা, আগুনের সূত্রপাত হয় একটি ব্যাটারি দোকান থেকে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কসবার কুটি চৌমহনী ফায়ার স্টেশনের দুটি দমকল বাহিনীয় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- বেকারি কনফেকশনারি, ওধুধের ফার্মেসি, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকানসহ অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সমস্ত মালামাল পুড়ে গেছে, এখন তারা একদম নিঃস্ব অবস্থায় রয়েছেন। এতে কমপক্ষে ৫০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, দোকানে সব মাল ছিল। আগুনে কিছুই বাঁচাতে পারিনি। এখন দাঁড়ানোর মতো অবস্থাও নেই।

কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের লিডার নাজমুল হুদা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের বৈদ্যতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম আগুনে পুড়ে যাওয়া এলাকা পরির্দশন করেছেন। তিনি বলেছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতি নিরুপণ করার জন্য বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া অগ্নিকাণ্ড

shaplanews.com/wp-content/uploads/2025


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ