• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

গান অস্ট্রেলিয়ায় প্রীতম, আজ সিডনিতে প্রথম কনসার্ট কাউসার খানসিডনি

sagar crime reporter / ২৯৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

গান
অস্ট্রেলিয়ায় প্রীতম, আজ সিডনিতে প্রথম কনসার্ট
কাউসার খানসিডনি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫,
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রীতম

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রীতমপ্রীতমের ফেসবুক থেকে
বাংলাদেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান এবার সুরে সুরে মাতাতে অস্ট্রেলিয়ায় এসেছেন। এ দেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সংগীত–সফর করছেন। আজ রোববার (৯ নভেম্বর) সিডনির মঞ্চে পারফর্মের মাধ্যমে শুরু হচ্ছে তাঁর এই সফর।
‘টিম প্রীতম’ নিয়ে এরই মধ্যে প্রীতম সিডনিতে পৌঁছেছেন। এর আগে নাটকের শুটিংসহ বিভিন্ন কাজে অস্ট্রেলিয়ায় এলেও সংগীতশিল্পী হিসেবে মঞ্চে এটাই তাঁর প্রথম আসা। সেই প্রথম আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে।

প্রীতম হাসান। কবির হোসেন
প্রীতম হাসান। কবির হোসেন
জানা গেছে, সিডনি ও মেলবোর্নের কনসার্টে প্রীতমের সঙ্গে থাকছেন তাঁর ভাই জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। দুই ভাইয়ের এই যুগল উপস্থিতি আয়োজনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। ‘বেস্ট অব বেঙ্গল’–এর উদ্যোগে আয়োজিত এই সফরের সব শহরের টিকিট প্রায় শেষ হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতম লিখেছেন, ‘আমরা আবার সফরে ফিরেছি। এবার আমরা অস্ট্রেলিয়ার প্রায় সবখানেই যাচ্ছি—সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড ও পার্থ।’

আয়োজকদের অন্যতম তানিম মান্নান বলেন, ‘আমি বলব, এই আয়োজন একেবারে টাইম মেশিনের মতো। দুই ভাই দুটি প্রজন্মের সংগীতকে এক মঞ্চে পরিবেশন করবেন। যেখানে আমরা খালিদ হাসান মিলুর কালজয়ী গান “তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়” কিংবা “সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না”–এর নস্টালজিয়ায় ভাসব, আবার পরমুহূর্তেই প্রীতমের “লাগে উরা ধুরা” বা “দেওরা”র মতো চার্ট–টপার গানে মাতব।’

কাছের মানুষ দূরে থুইয়ায় প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ
কাছের মানুষ দূরে থুইয়ায় প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণছবি: চরকির সৌজন্যে
সিডনি দিয়ে শুরু হওয়া প্রীতমের এই সংগীতের সফর চলবে নভেম্বরজুড়ে। ১৫ নভেম্বর মেলবোর্ন, ১৬ নভেম্বর ব্রিসবেন, ২২ নভেম্বর অ্যাডিলেড ও সর্বশেষ ২৩ নভেম্বর পার্থের মঞ্চে গাইবেন খালিদ হাসান মিলুর উত্তরসূরি প্রীতম।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
গান থেকে আরও পড়ুন
প্রীতম হাসানকাউসার খানঅষ্ট্রেলিয়াবাংলা গান

shaplanews.com/wp-content/uploads/2025


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ