• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

১০ স্থানে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস একই উপজেলায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ও সর্বনিম্ন তাপমাত্র

Sagar crime reporter / ১৪৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

জাতীয়

১০ স্থানে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

একই উপজেলায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ও সর্বনিম্ন তাপমাত্র

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫,

একই উপজেলায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ও সর্বনিম্ন তাপমাত্রা

ঘূর্ণিঝড় ‘মন্থা’ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টি।

গত ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড ও সর্বনিম্ন তাপমাত্রা করা হয়েছে। এ অবস্থায় শনিবার (১ নভেম্বর) রাতের মধ্যেই দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেছেন, শনিবার বিকাল ৩টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটের উপর দিয়ে দক্ষিণপূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ৫ দিনও বৃষ্টিপাতের এমন দাপট অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতেই, ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার খবর

shaplanews.com/wp-content/uploads/2025


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ