• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বিমানবন্দরে আগুন, রাজধানীতে তীব্র যানজট

Sagar crime reporter / ১৫৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

জাতীয়

বিমানবন্দরে আগুন, রাজধানীতে তীব্র যানজট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫,

বিমানবন্দরে আগুন, রাজধানীতে তীব্র যানজট
ছবি: সংগৃহীত

আরও পড়ুন
আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, জানালেন সিইসি
উত্তরায় ৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন
নির্বাচনের তফশিল কবে, জানালেন সিইসি
শাহজালালে আগুন: শাহ আমানতে যাত্রীদের ভোগান্তি
সিলেটে অবতরণ করল আরও দুটি ফ্লাইট
ফলো করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ফলে প্রায় ৪ কিলোমিটার এ পথ পাড়ি দিতে দীর্ঘ সময় লাগছে যানবাহনগুলোর।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে যানজটের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম হাসিবুর রহমান বাবু।

তিনি বলেন, বিমানবন্দরে আগুন লাগার কারণে এ সড়কে গাড়ির জট রয়েছে। আগুন লাগার কারণে বিমানবন্দর এলাকায় গাড়িগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ, অনেকের সঙ্গেই চারজন পাঁচজন করে মানুষ আসেন। তাদেরকে আপাতত প্রধান সড়কে নামতে হচ্ছে ও মালামাল নামাতে হচ্ছে। ফলে এই সড়কে একটু গাড়ির চাপ রয়েছে।

অন্যদিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ।

তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে।

শাহজালাল বিমানবন্দরে আগুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ