• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

Sagar crime reporter / ১৭৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫,

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
আরও পড়ুন
ঘাসের রস থেকে গুড়, খেতে কেমন
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১, আহত ২
‘জামায়াতের দাবি মেনে নেওয়া না হলে পুনরায় গণআন্দোলন’
তাহিরপুরে মাদককারবারি সাবেক ইউপি সদস্য গ্রেফতার
ফলো করুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১১ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহত শামীম আহমেদ যশোরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে লাবিবা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। কুতুবপুর এলাকায় পৌঁছালে বাসটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি ছিটকে সড়কের অপর পাশে চলে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা আরেকটি বাস ওই ছিটকে যাওয়া কাভার্ডভ্যানটিকে পুনরায় সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন
বিএনপি নেতার মিথ্যা প্রচারণার প্রতিবাদে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
বিএনপি নেতার মিথ্যা প্রচারণার প্রতিবাদে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভয়াবহ এই দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় অন্তত ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সড়ক দুর্ঘটনায় আহত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ