• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬ রাজধানীতে আরও ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা ঢাকায় চরম লোডশেডিং, দিনে ও রাতে একাধিকবার থাকছে না বিদ্যুৎ ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ঢাকায় পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২ এক দিনে ১ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন: ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে নাগরিক সহায়তার আহ্বান ডিএনসিসি রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার অপরাধ ঢাকায় তল্লাশি করে ব্যাগে প্রায় ২৬ লাখ টাকা পেয়ে জব্দ করেছে পুলিশ, গ্রেপ্তার ২
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিল ব্রাজিল অনলাইন ডেস্ক

sagar crime reporter / ৪৮৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিল ব্রাজিল
অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫,

ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ব্রাজিল। মামলায় অভিযোগ করা হয়েছে যে, ইসরাইল ফিলিস্তিনের গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে গণহত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র চুক্তির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠলে হস্তক্ষেপ করতে পারে, যদি তারা ওই চুক্তির পক্ষভুক্ত হয়। এই অধিকার ব্যবহার করে ব্রাজিল আইসিজের ৬৩ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই মাসে জানিয়েছিল, তারা মামলায় যুক্ত হবে কারণ গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের আগ্রাসনের পেছনে বিচারহীনতা আন্তর্জাতিক আইনের জন্য হুমকি সৃষ্টি করছে।

আরও পড়ুন
তালেবানকে ‘ভয়ংকর পরিণতির’ হুঁশিয়ারি ট্রাম্পের
তালেবানকে ‘ভয়ংকর পরিণতির’ হুঁশিয়ারি ট্রাম্পের
এখন ব্রাজিল স্পেন, আয়ারল্যান্ড, মেক্সিকো, তুরস্কসহ অন্যান্য দেশের সঙ্গে যুক্ত হয়েছে, যারা দক্ষিণ আফ্রিকার পক্ষে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলায় হস্তক্ষেপ করেছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় এই যুদ্ধে ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

ইসরাইল ব্রাজিল মামলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ