• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা সুপার ফোরে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, অসুবিধা বাংলাদেশের স্পোর্টস ডেস্ক

sagar crime reporter / ৪২২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

খেলা

সুপার ফোরে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, অসুবিধা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫,

সুপার ফোরে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, অসুবিধা বাংলাদেশের
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হচ্ছে আজ। আনুষ্ঠানিকতার রক্ষার ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও ওমান। গ্রুপের শীর্ষ দল হিসেবে এরই মধ্যে সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে ভারতের। অন্যদিকে টানা দুই হারে গ্রুপপর্ব থেকেই বিদায় নিচ্ছে ওমান।

আগামীকাল শনিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে সুপার ফোরের লড়াই। এই পর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে, যথাক্রমে ২৪ ও ২৫ সেপ্টেম্বর।

অন্যদিকে সুপার ফোরে নিজেদের প্রত্যেক ম্যাচের আগেই বিরতি পাচ্ছেন সূর্যকুমার যাদবরা। সুপার ফোরে ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

২৪ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দুই দিনের বিরতি পাচ্ছে তারা। ২৬ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ খেলার আগেও রয়েছে এক দিনের বিরতি।

শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে পাচ্ছে দুই দিনের বিরতি। কিন্তু দ্বিতীয় ম্যাচটি তাদের খেলতে হবে আবুধাবিতে গিয়ে। সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান।

ভারত তাই খেলার আগে বাকি দলগুলোর তুলনায় পাচ্ছে পর্যাপ্ত বিশ্রাম। একই সঙ্গে ভ্রমণঝক্কিও পোহাতে হচ্ছে না।

এশিয়া কাপ ক্রিকেট ভারত ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ