• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা হ্যান্ডশেক-বিতর্ক ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এল পাকিস্তান স্পোর্টস ডেস্ক

sagar crime reporter / ১৬২ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

খেলা

হ্যান্ডশেক-বিতর্ক

ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫,

ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এল পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক-বিতর্কের জের ধরে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দাবি না মানলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজকের ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিল পিসিবি।

আইসিসি তাদের দাবি নাকচ করে দিলেও শেষ পর্যন্ত ম্যাচ বর্জনের পথে হাঁটছে না পাকিস্তান। তীব্র ক্ষোভ নিয়ে আজ দুবাইয়ে বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে সালমান আগার দল। দুদলের জন্যই অভিন্ন সমীকরণ-জিতলে সুপার ফোর, হারলে বিদায়।

টানা দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠা নিশ্চিত ভারতের। দুই হারে ওমানের বিদায়ও নিশ্চিত। দুই ম্যাচে পাকিস্তান ও আরব আমিরাতের জয় একটি করে। আজকের ম্যাচের বিজয়ী দল সুপার ফোরে ভারতের সঙ্গী হবে।

ইতিহাস-ঐতিহ্যে দুদলের মধ্যে কোনো তুলনা না চললেও বড় মঞ্চে পচা শামুকে পা কাটার নজির কম নেই পাকিস্তানের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে ছিটকে গিয়েছিল তারা। এশিয়া কাপের আগে শারজায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আরব আমিরাতকে দুবার হারানোর সুখস্মৃতি থাকলেও এশিয়া কাপে পাকিস্তানের ছন্নছাড়া ব্যাটিং পারফরম্যান্সে শঙ্কিত দেশটির সাবেকরা।

ভারতের কাছে সাত উইকেটে হারার আগে ওমানের বিপক্ষে ৯৩ রানে জিতলেও সালমানদের ব্যাটিং ছিল ঘুমপাড়ানি। ওমানের বিপক্ষে তারা ১৬০ রান করে। একই দলের বিপক্ষে আরব আমিরাত করেছে ১৭২ রান। ফিফটির পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের হিসাবে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানে জন্ম নেওয়া আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। এই মাইলফলক ছুঁয়েছেন তিনি মাত্র ১৯৪৭ বলে। ইংল্যান্ডের জস বাটলারের (২০৬৮ বল) রেকর্ড ভাঙা ওয়াসিমই আজ তার জন্মভূমির জন্য বড় হুমকি।

আগের ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সামলানের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। খেলা শেষেও একই ছবি দেখা যায়। পিসিবি অভিযোগ করেছিল, পাইক্রফট নাকি টসের সময় সূর্যকুমারের সঙ্গে হাত মেলাতে বারণ করেছিলেন সালমানকে।

তবে আইসিসি জানিয়েছে, এটি ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তাদের নির্দেশনা। ভারতের পক্ষ নিয়ে কিছু করেননি পাইক্রফট। আজও ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন তিনি। ভারতের অপমানের মোক্ষম জবাব দিতে চাইলে আজ জিততেই হবে পাকিস্তানকে। সেটা হলেই কেবল আগামী রোববার সুপার ফোরে দেখা যাবে আরেকটি ভারত-পাকিস্তান মহারণ।

পাকিস্তান ক্রিকেট এশিয়া কাপ ক্রিকেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ