• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা পাকিস্তানকে উড়িয়ে দেবে ভারত, পাক তারকার ভবিষ্যদ্বাণী স্পোর্টস ডেস্ক

sagar crime reporter / ২৭৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

খেলা

পাকিস্তানকে উড়িয়ে দেবে ভারত, পাক তারকার ভবিষ্যদ্বাণী
স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫,

পাকিস্তানকে উড়িয়ে দেবে ভারত, পাক তারকার ভবিষ্যদ্বাণী

এশিয়া কাপ ২০২৫–এর সবচেয়ে আলোচিত ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান ও ভারত। তবে এই ম্যাচের আগে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার আবারও স্পষ্টভাষী মন্তব্য করলেন। তার দাবি, দুবাইয়ে ভারত-পাকিস্তান লড়াইয়ে ভারতই আধিপত্য দেখাবে এবং পাকিস্তানকে উড়িয়ে দেবে রীতিমতো।

পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেন, ‘খুব পরিষ্কার ব্যাপার। ভারত তোমাদের উপর ছড়ি ঘোরাবে। তারা তোমাদের হাতুড়িপেটা করবে, এটা নিশ্চিত। এটুকুই সহজ কথা। যদি আমি আরও দূর পর্যন্ত ভাবি, তবে বলব, তারা আফগানিস্তানের সঙ্গে ফাইনাল খেলতে চাইবে, পাকিস্তানের সঙ্গে নয়।’

আখতার ভারতের ব্যাটিং শক্তিকে ইতিহাসের অন্যতম সেরা বলে আখ্যা দেন। তার ভাষায়, ‘এটা আর আগের ভারত নয়, যে কয়েকটা উইকেট পড়লে ভেঙে পড়বে। এখন তাদের কাছে ঋতুরাজ, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, জিতেশ শর্মার মতো ব্যাটার আছে। এমনকি অক্ষর প্যাটেলও ব্যাট করতে পারে। তাদের মিডল অর্ডার সম্ভবত ভারতের ইতিহাসে অন্যতম সেরা।’

তবে সাবেক অধিনায়ক মিসবাহ–উল–হক কিছুটা ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, ‘ভারতের দলে এখন আর বিরাট কোহলি নেই। ও এমন একজন ছিল যে শুরুতে কয়েকটা উইকেট গেলেও ইনিংস টেনে নিয়ে যেতে পারত। নতুনরা এখনও এসব বোলারের মুখোমুখি হয়নি। যদি পাকিস্তান শুরুতেই চাপ সৃষ্টি করতে পারে, তবে অবশ্যই সুযোগ আছে।’

কিন্তু আখতার সঙ্গে সঙ্গে মিসবাহর যুক্তি থামিয়ে দেন। তিনি স্পষ্ট করে বলেন, এই ভারতীয় দল আর ভেঙে পড়বে না।

উল্লেখ্য, সব ফরম্যাট মিলিয়ে টানা পাঁচবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। সর্বশেষ পাকিস্তানের জয় আসে ২০২২ সালের এশিয়া কাপে। শোয়েব আখতারের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে পাকিস্তান আজ সে খরাটা কাটাতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

শোয়েব আখতার পাকিস্তান ক্রিকেট ভারত ক্রিকেট এশিয়া কাপ ক্রিকেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ