• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

sagar crime reporter / ১৮৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয়

সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫,

সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। তবে সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আর সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিন্তু বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৬৪ শতাংশ। এ ছাড়া শুক্রবার (১২ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন
টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টির খবর আবহাওয়ার খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ