• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
সুখবর! স্বর্ণের দাম ভরি প্রতি কমলো ৩,৩২৪ টাকা, আজ থেকেই কার্যকর ৫ দিন বন্ধের পর পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা, ৯০ মিনিটে সূচক কমলো ৩০ পয়েন্ট ফ্রান্সে ফের উত্তাল বিক্ষোভ, একদিনে আটক প্রায় ১০০০, রাস্তায় ৭০ হাজার পুলিশ *🔴 নিখোঁজ সংবাদ 🔴 – সকলকে শেয়ার করার অনুরোধ 🙏* ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯৮ জন গ্রেফতার, অস্ত্র-ইয়াবা-জাল নোট উদ্ধার আজকের বায়ুদূষণ: ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বের ৫ম দূষিত শহর আজ রবিবার রাজধানীর যেসব মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ আজকের আবহাওয়া: বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত। রাজধানীতে পাল্টাপাল্টি বক্তব্যে বিএনপি-জামায়াতের দূরত্ব স্পষ্ট “অবৈধ দোকান বসালেই মামলা”
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা সাকিব আর মাহমুদউল্লাহর ২ রেকর্ড ভেঙে দিলেন লিটন স্পোর্টস ডেস্ক

sagar crime reporter / ৩১৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

খেলা

সাকিব আর মাহমুদউল্লাহর ২ রেকর্ড ভেঙে দিলেন লিটন
স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫,

সাকিব আর মাহমুদউল্লাহর ২ রেকর্ড ভেঙে দিলেন লিটন

শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জ্বলে উঠলেন লিটন দাস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ জিতল ম্যাচ, আর লিটন নিজের নাম লেখালেন একের পর এক রেকর্ডে।

বাংলাদেশের ইনিংসে শুরুটা দারুণ করেন লিটন। তবে সুতোয় ঢিল পড়তে দেননি। মাত্র ২৯ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৯ রান করে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।

এই ইনিংস খেলে তিনি মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে গেলেন। বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন। তার সংগ্রহ এখন ১১১ ম্যাচ ও ১০৯ ইনিংসে ২৪৯৬ রান। এতদিন তালিকার দুইয়ে ছিলেন রিয়াদ, তিনি ২৪৪৪ রান করেছিলেন ১৪১ ম্যাচে। তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান, তার রান ২,৫৫১। তবে লিটনের ধারাবাহিকতায় মনে করা হচ্ছে, আগামী ম্যাচেই হয়তো সাকিবকেও পেছনে ফেলতে পারবেন, আর তো ৫৫ রানই চাই মাত্র!

শুধু রানেই নয়, ছক্কার তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন লিটন। ১৬তম ওভারে ইয়াসিম মুর্তজার বলে ছক্কা হাঁকিয়ে ভাঙেন মাহমুদউল্লাহর রেকর্ড। এটি তার ৭৮তম ছক্কা, যেখানে রিয়াদের ছক্কা ৭৭। সাকিব (৫৩) ও সৌম্য সরকার (৫৫) এখনো অনেক পিছনে।

তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েছেন আরেক ইতিহাস। তাদের জুটি থেকে এসেছে ৯৫ রান, যা টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে ২০১৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব–সাব্বির করেছিলেন ৮২ রানের জুটি।

লিটন দাস সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট এশিয়া কাপ ক্রিকেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ