• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সাগরে ফের লঘুচাপের আশঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

sagar crime reporter / ৩৬৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয়

সাগরে ফের লঘুচাপের আশঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫,

সাগরে ফের লঘুচাপের আশঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

আগামীকাল শনিবার সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা বেড়েছে। এতে দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতাও কিছুটা বেড়েছে বৃহস্পতিবার থেকে। কিছুটা কমেছে ভ্যাপসা গরম‌ও।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, শুক্রবার‌ও পরিস্থিতি কমবেশি এক‌ই রকম থাকতে পারে। তবে আগামী সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা আবারও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, বৃষ্টি কিছুটা বেড়েছে, এতে গরমের অনুভূতিও সামান্য কমেছে। আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি ও তীব্রতা আরেকটু বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি থাকতে পারে। তবে রংপুরেই বৃষ্টি সবচেয়ে বেশি থাকতে পারে।’

এদিকে, আগামীকাল শনিবার সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে সম্ভাব্য লঘুচাপটি সাগরে খুব অল্প সময়ের জন্য থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ নাজমুল হক।

আগের দিনের তুলনায় বৃহস্পতিবার দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ কিছুটা বেড়েছে। রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে কমবেশি বৃষ্টির দেখা মিললেও সন্ধ্যা পর্যন্ত দেশের অনেক অঞ্চল‌ই ছিল বৃষ্টিহীন। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্য ৩০টিতে গতকাল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফরিদপুরে ও ন‌ওগাঁর বদলগাছীতে। ঢাকায় এ সময় ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ‌ও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

আবহাওয়ার খবর বৃষ্টির খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ