• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ চুরি-ডাকাতি ও দুর্ঘটনা রোধে কচুয়ায় সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার অভিযান প্রশাসনের কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

sagar crime reporter / ১৪২ জন দেখেছে
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশ

চুরি-ডাকাতি ও দুর্ঘটনা রোধে কচুয়ায় সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার অভিযান প্রশাসনের
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫,

চুরি-ডাকাতি ও দুর্ঘটনা রোধে কচুয়ায় সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার অভিযান প্রশাসনের
ছবি: যুগান্তর

চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরীপুর ও হাজীগঞ্জ আঞ্চলিক সড়কের কচুয়ার উত্তর অংশের প্রায় ১০ কিলোমিটার রাস্তার দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। বুধবার কচুয়ার প্রবেশ পথ বারৈয়ারা থেকে আকানিয়া বিশ্বরোড পর্যন্ত এ পরিষ্কার অভিযান শুরু হয়।

কচুয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাকিবুল ইসলাম এর পরামর্শে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথকভাবে এ পরিষ্কার অভিযান হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর শীতকে ঘিরে বিভিন্ন সময়ে এ আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় রাতে ও ভোরে ডাকাতি ও চুরির বেশ কিছু ঘটনা ঘটে। এ সকল চুরি-ডাকাতিকালে রাস্তার দুই পাশে ঝোপঝাড়ের মধ্যে ডাকাত ও চোর চক্র দলের সদস্যরা আগে থেকে লুকিয়ে থাকত। পরে যানবাহন সামনে আসলে ডাকাত দলের সদস্যরা ঝোপঝাড় থেকে বেরিয়ে যানবাহনের গতিরোধ করে ডাকাতি শেষে আবার ঝোপঝাড়ের ভেতরে পালিয়ে যেত।

তাই চুরি-ডাকাতি রোধে পরিষ্কারের এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে জনগণ রাস্তা দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে। স্থানীয় ইউপি সদস্য শরীফ ও চাংপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, রাস্তার দুই পাশে ঝোপঝাড়ের পরিষ্কার উদ্যোগের ফলে ডাকাতি অনেকাংশে কমে যাবে।

উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও বিতারা ইউনিয়ন প্রশাসক মো. রাকিবুল ইসলাম মুঠোফোনে জানান, কচুয়া-সাচার-গৌরীপুর সড়কে বাচাইয়া থেকে সাচারের সাজিরপাড় পর্যন্ত আমার বিতারা ও পালাখাল মডেল দু’টি ইউনিয়নের রাস্তার দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। প্রতিদিন ১০ জন শ্রমিক এই ঝোপঝাড় পরিষ্কার কাজে নিয়োজিত রয়েছে। এর ফলে সুফল ভোগ করবেন যানবাহন চালকসহ এলাকার সর্বস্তরের মানুষ।

ছবি: কচুয়ার সাচার-গৌরীপুর সড়কে বাতাপুকুরিয়া সংলগ্ন বটতলা এলাকায় রাস্তার দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার করছেন শ্রমিকরা।

চাঁদপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ