• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা সিরিজ হারলেও ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড স্পোর্টস ডেস্ক

sagar crime reporter / ২৮৮ জন দেখেছে
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

খেলা

সিরিজ হারলেও ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড
স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫,

সিরিজ হারলেও ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ইংল্যান্ড। আজ তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড পঞ্চম সর্বোচ্চ ৪১৪ রান করে ইংল্যান্ড।

রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকাকে ২০.৫ ওভারে ৭২ রানে অলআউট করে ৩৪২ রানের বিশাল জয়ে বিশ্ব রেকর্ড গড়ে ইংল্যান্ড ক্রিকেট দল । ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই রানের দিক থেকে সব চেয়ে বড় জয়।

এর আগে ২০২৩ সালে শ্রীলংকাকে ৩১৭ রানের ব্যবধানে হারায় ভারত। এতদিন ওয়ানডে ক্রিকেটে সেটাই ছিল সবচেয়ে বড় রানের রেকর্ড। আজ ভারতের সেই রেকর্ড ভেঙে দিল ইংরেজরা।

রোববার ইংল্যান্ডের সাউদাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। এদিন জো রুট ও জ্যাকব বেথেলের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১৪ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ইংরেজদের এটা সর্বোচ্চ রানের ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১৪ রান; ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রানের ইনিংস। ব্রিটিশরা ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ৪৯৮, ৪৮১ ও ৪৪৪ রানের রেকর্ড গড়ে। ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ৪৪৩ রান করে শ্রীলংকা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৪১৪ রান করে ইংল্যান্ড।

দলের হয়ে ৮২ বলে ১৩টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১১০ রান করেন জেকব বেথেল। ৯৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন জো রুট। ৪৮ বলে ৯টি চার আর এক ছক্কায় ৬২ রান করেন ওপেনার জেমি স্মিথ। ৩২ বলে ৮টি চার আর এক ছক্কার সাহায্যে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন জস বাটলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ