• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ ‘জনগণের ভোটে বিএনপির বিজয় হবে’ ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

sagar crime reporter / ১৬০ জন দেখেছে
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশ

‘জনগণের ভোটে বিএনপির বিজয় হবে’
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫,

‘জনগণের ভোটে বিএনপির বিজয় হবে’

বিএনপির সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জনগণের ভোটে বিএনপির বিজয় নিশ্চিত। তারেক রহমানের নেতৃত্বেই এই দেশ পরিচালিত হবে। দেশের মানুষের একমাত্র আশার প্রতীক বিএনপি, যারা সবসময় জনগণের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে।

শনিবার সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঐক্যবদ্ধ বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করবে। উন্নয়নের রূপরেখা তৈরি হবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, দেড় শতাব্দীর পুরনো শহর কুমিল্লা আজও উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার যুবসমাজকে কর্মমুখী ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, কৃষি নির্ভর এই অঞ্চলে কৃষকের উন্নয়নে শিল্পকারখানা স্থাপন করে কৃষিভিত্তিক বিপ্লব ঘটাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, এড. মোরশেদ আল মামুন লিটন, এড. মফিজুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক জিএস মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, সাবেক যুবদল আহ্বায়ক আবু ইউসুফ বাবুল এবং বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আকরাম হোসেন, মফিজুল ইসলাম, আবুল বাসার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, খোরশেদ আলম লাভলু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান, ফারুক আহামেদ, এরশাদুল ইসলাম এরশাদ, মো. আলী, গাজী মো. ইসরাফিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তারেক রহমান কুমিল্লা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ