• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের রাজকীয় বিদায় চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

sagar crime reporter / ৯৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশ

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের রাজকীয় বিদায়
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫,

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের রাজকীয় বিদায়
অবসরপ্রাপ্ত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. অহিদ উল্যাহ।

দীর্ঘ ৩২ বছরের চাকুরী জীবনের ইতি টানেন চান্দিনা থানায় কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. অহিদ উল্যাহ। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সহকর্মীরা তাকে দিয়েছে রাজকীয় বিদায়। থানা থেকে ফুল সজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন তাকে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় চান্দিনা থানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট দেন থানার ওসি মোহাম্মদ জাবেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

মো. অহিদ উল্যাহ কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি ১৯৯৩ সালে পুলিশ কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে ২০০৪ সালে পদোন্নতি পেয়ে সহকারী উপ-পরিদর্শক পদ লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলা সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনের সায়াহ্নে এসে নিজের পার্শ্ববর্তী চান্দিনা থানায় কর্মরত ছিলেন।

সহকর্মীদের এমন ভালবাসায় আবেগাপ্লুত হয়ে অহিদ উল্যাহ বলেন, বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। এই ইউনিফর্ম আমার পরিচয়, আর মানুষের সেবা ছিল আমার অঙ্গীকার। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান আমার জীবনের বড় প্রাপ্তি।

বিদায় অনুষ্ঠানে ওসি জাবেদুল ইসলাম বলেন, মো. অহিদ উল্যাহ একজন সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ছিলেন। তার পেশাদারিত্ব এবং সদাচরণ আমাদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

কুমিল্লা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ