• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ বিদেশ পাঠানোর কথা বলে প্রতারণা, সেই সজিব গ্রেফতার সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

sagar crime reporter / ১৩৫ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশ

বিদেশ পাঠানোর কথা বলে প্রতারণা, সেই সজিব গ্রেফতার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫,

বিদেশ পাঠানোর কথা বলে প্রতারণা, সেই সজিব গ্রেফতার
ওয়ারেন্টভুক্ত আসামি সজিব চন্দ্র দাস (২৬)।

মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিদেশ পাঠানোর কথা বলে ১ কোটি ৩ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি হলেন- উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের ৬নং ওয়ার্ডের অধির চন্দ্র দাসের ছেলে সজিব চন্দ্র দাস (২৬)।

অভিযোগে সূত্রে জানা গেছে, ২০২২ সালের আগস্টে ৫ তারিখ বন্ধু সজিব চন্দ্র দাস ভুক্তভোগীকে অনলাইন ই ভিসায় কেনিয়ার নিয়ে ওখান থেকে কানাডায় নেওয়ার কথা বলে প্রথমে ইথিওপিয়ায় এক হোটেলে ভুক্তভোগী ও তার স্ত্রী দুজনকে ৪ মাস রাখেন, পরে ২০২২ সালের ১০ অক্টোবর ওখান থেকে কেনিয়ায় নিয়ে এক হোটেলে ৪ মাস রাখেন।

দীর্ঘ আট মাসে তাদের কানাডায় না পাঠালে তারা বুঝতে পারে প্রতারক চক্রের হাতে পরেছে। এরপর ভুক্তভোগীদের আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাবের সহযোগীতায় কেনিয়া থেকে ২০২৩ সালের ৮ মার্চ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

পরে ভুক্তভোগী সমীর চন্দ্র দাস বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান ও আদিবাসী আইনে একটি মামলা করেন (মামলা নং সিআর-৩৯০/২৩)। মামলাটি তদন্ত পত্রিয়া শেষে আসামিদের সমন দেওয়া হলে তারা না হাজির হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট বের হয়।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর বলেন, প্রতারণার মামলার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান ও আদিবাসী আইনে একটি মামলার (মামলা নং সিআর-৩৯০/২৩) অভিযোগে ওয়ারেন্টভুক্ত আসামি সজিব দাসকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রতারণা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ