সারাদেশ
ধামরাইয়ে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১৬
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫,
ধামরাইয়ে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১৬
ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলার আসামিসহ ১৬ জনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল আলীম, মো. শামীম হোসেন, মো. মামুন মোল্লা, মো. মনির হোসেন, মো. মজর মোল্লা, আরমান আলী, মো. রবি সরকার, মো. সারোয়ার হোসেন বাবু, সেলিম হোসেন, হদয় হোসেন, লাভলী আক্তার, মো. হাবিব প্রমানিক, মো. শাকিল, একাব্বর আলী, মো. রহিম ওরফে নাছু ও লাকি আক্তার।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযানে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৯ জন, এবং মাদক মামলায় ৪ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় মাদক মামলার আসামিদের কাছ থেকে ৩৬ দশমিক ৩ গ্রাম হেরোইন ও ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা।
এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতরাতে বিশেষ অভিযান পরিচালনা করে ধামরাই উপজেলার বিভিন্ন জায়গা থেকে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাদ হত্যা মামলার ২ জন রয়েছে। তাদেরকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
ধামরাই