• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক পাকিস্তানে তিন পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২ আন্তর্জাতিক ডেস্ক

sagar crime reporter / ৩৬১ জন দেখেছে
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক

পাকিস্তানে তিন পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫,

পাকিস্তানে তিন পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২
বোমা বিস্ফোরণের পর কোয়েটার ওই এলাকায় নিরাপত্তা জোরালো করা হচ্ছে। সংগৃহীত ছবি

পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শহর কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির সরকারি কর্মকর্তা হামজা শফাৎ বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্যে জানা গেছে, সমাবেশ শেষে মানুষ যখন বের হচ্ছিল। ঠিক তখনই পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে।’

ওই কর্মকর্তার ধারণা এটি আত্মঘাতী বোমা হামলা। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ খুঁজছে পুলিশ।

নিজের মৃত্যুর খবর নিয়ে যে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
বালুচিস্তান ন্যাশনাল পার্টি-মেনগাল (বিএনপি-এম) এর শীর্ষ স্থানীয় নেতা সাজিদ তারিন জানিয়েছেন, র‌্যালিটি যখন চলে যাচ্ছিল তখন বোমা বিস্ফোরণ ঘটে। পার্কিং লটের ঠিক আগে। এতে দলটির অনেক কর্মী হতাহত হয়েছেন বলে জানিয়েছেন। কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে দলটির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেনগালের মৃত্যুবার্ষিকীতে দলের নেতা-কর্মীরা এক হয়েছিলেন।

এরআগে, দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের হামলায় অন্তত ৬ সেনা নিহত হয়েছে। এএফপি জানিয়েছে, ওই ঘটনার আগে এবং পরে সেনা অভিযানে চার দিনের মধ্যে ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। অন্য ঘটনাটি ঘটেছে বালুচিস্তানে। ইরান সীমান্তে মঙ্গলবার ৫ জন মারা গেছেন। তবে কারা ওই ব্যক্তিদের হত্যা করেছে, তা কেউ স্বীকার করেনি।

পাকিস্তান হামলা বিস্ফোরণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ