• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
Today’s Prayer Timetable (16 November 2026): Check Five Daily Prayer Times for Dhaka and All Divisions Dhaka’s Air Still ‘Very Unhealthy’ Today, Again Among World’s Most Polluted Cities Dry Weather Across Dhaka and the Whole Country Today, No Rain Expected – Nights Getting Colder আজকের নামাজের সময়সূচি (১৬ নভেম্বর ২০২৬): ঢাকাসহ সারাদেশের পাঁচ ওয়াক্ত নামাজের সময় দেখে নিন ঢাকার বাতাস আজও ‘খুবই অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকাসহ সারাদেশে আজ শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই – রাতে বাড়ছে শীতের আমেজ ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৫২০, মামলা ৩৯ ঢাকার শিক্ষার্থীদের সকাল শুরু হয় জ্যামে, শেষ হয় কোচিংয়ের চাপে শীতের সবজিতে স্বস্তি, চড়া মাছ-মাংস-চালের বাজার ঝাউতলা কোণা আবার হকারদের দখলে, ঘুরতে আসা মানুষের ভোগান্তি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৬২২ আন্তর্জাতিক ডেস্ক

sagar crime reporter / ২৫৭ জন দেখেছে
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৬২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫,

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৬২২
সংগৃহীত ছবি।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। ভূমিকম্পে কুনার প্রদেশে এখন পর্যন্ত ৬২২ জন নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে আল জাজিরা বলছে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ভূমিকম্পে কমপক্ষে ৬২২ জন নিহত এবং ১,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

ইউএসজিএস আরও জানিয়েছে, প্রধান কম্পনের পর একই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মাত্রা ছিল ৫.২। নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫০
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫০

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।’

ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলছে। তবে ভূমিকম্পের পর দুর্গম পার্বত্য এলাকায় অনেক জায়গায় ভূমিধসে সড়ক বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আকাশপথে উদ্ধার অভিযান চালাতে সহায়তা দিতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা।

আফগানিস্তান ভূমিকম্প


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ