• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ আসিফ নজরুল হঠাৎ মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে নরসিংদী প্রতিনিধি

sagar crime reporter / ৪২৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সারাদেশ

আসিফ নজরুল হঠাৎ মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫,

আসিফ নজরুল হঠাৎ মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে

নরসিংদীর মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সারপ্রাইজ ভিজিটে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৩১ আগস্ট) হঠাৎ করেই তিনি সেখানে আসেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মোহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

এই আকস্মিক পরিদর্শনের উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের গুণগতমান মূল্যায়ন। তবে ড. আসিফ নজরুল সাংবাদিকদের কোনো ধরনের মন্তব্য দিতে রাজি হননি। তিনি বেলা ১১টায় আসেন এবং দ্রুততার সঙ্গে পরিদর্শন শেষ করে চলে যান।

প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন মোল্লা জানান, হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও এটি আমাদের কাজের গুণগতমান উন্নয়নে উৎসাহ জোগাবে।

এদিকে উপদেষ্টার এই পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

নরসিংদী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ