• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ রাজশাহীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

sagar crime reporter / ৫২৯ জন দেখেছে
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সারাদেশ

রাজশাহীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫,

রাজশাহীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন গণঅধিকার, যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

এ সময় তারা নানা শ্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে সরকারকে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, রাজশাহী মহানগরের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হাসান জুয়েল, যুগ্ম সদস্য সচিব আরজিত আলী রানা, মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজা, মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি তাহমিদ জ্যাকি প্রমুখ।

নুরুল হক নুর রাজশাহী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ