• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০ শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

sagar crime reporter / ৪২৯ জন দেখেছে
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫,
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি পরিবহণের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও তিনটি বাস একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে। আহত যাত্রীদের দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঢাকাগামী লেনে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজন যাত্রী বিভিন্ন বাসের যাত্রী। যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার অভিযান চলছে।

ঢাকা মাদারীপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ