• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজশাহীর সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ আর নেই রাজশাহী ব্যুরো

sagar crime reporter / ১৭৩ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সারাদেশ

রাজশাহীর সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ আর নেই
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫,

রাজশাহীর সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ আর নেই
রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. হেকমত উল্লাহ।ছবি: সংগৃহীত

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. হেকমত উল্লাহ আর নেই। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মৃত্যুকালে হেকমত উল্লাহর বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হেকমত উল্লাহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তবে সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হেকমত উল্লাহর ছেলে মো. শহীদুল্লাহ সাঈদ জানান, দুপুরে হাসপাতাল থেকে তার বাবার লাশ মহানগরীর মীরের চক এলাকার বাড়িতে নেওয়া হয় এবং এশার নামাজের পর মহানগরীর টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন
ইন্টার্ন চিকিৎসকের উদ্যোগে রামেকে এল ১৭ কোটি টাকার ওষুধ
ইন্টার্ন চিকিৎসকের উদ্যোগে রামেকে এল ১৭ কোটি টাকার ওষুধ
রেলওয়ে বুক স্টল নামে হেকমত উল্লাহর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটি ৫৭ বছর ধরে রাজশাহীতে সংবাদপত্র ব্যবসার সঙ্গে যুক্ত। বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরে হেকমত উল্লাহ আর ব্যবসা দেখাশোনা করতে পারছিলেন না। তার ছেলে শহীদুল্লাহ সাঈদ বর্তমানে সবকিছু দেখাশোনা করেন।

রাজশাহী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ