• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা ফিক্সিংকাণ্ড ৫ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন সাব্বির Icon ক্রীড়া প্রতিবেদক

sagar crime reporter / ৪১৭ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

খেলা

ফিক্সিংকাণ্ড

৫ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন সাব্বির
Icon ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫,

৫ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন সাব্বির
মিনহাজুল আবেদিন সাব্বিরের আউট দৃষ্টিকটু ছিল বেশ। সংগৃহীত ছবি

ফিক্সিংকাণ্ডে বড় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দল শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির। বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) সোমবার নিশ্চিত করেছে, ম্যাচ ফিক্সিং-সংক্রান্ত অভিযোগে সাব্বিরকে অন্তত পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গত মৌসুমে গুলশানের বিপক্ষে একটি ম্যাচে শাইনপুকুরের দুই ব্যাটার অদ্ভুতুড়ে ভঙ্গিতে আউট হন। রাহিম আহমেদ ও সাব্বিরের আউটের ধরণে সন্দেহ জাগে। পরে তদন্ত হয়।

দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সাব্বির ডিপিএল চলাকালীন একটি সন্দেহভাজন বিদেশি নম্বরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন। আকুর ধারণা, এটি আন্তর্জাতিক বুকমেকার চক্রের অংশ। বিষয়টি এতটাই গুরুতর যে, তদন্তকারীরা ইতোমধ্যে আইসিসি’র গ্লোবাল আকু এবং এমনকি ইন্টারপোলের সহায়তা নেওয়ার চিন্তা করছেন।

আকুর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাব্বির বিসিবির দুর্নীতি দমন কোডের একাধিক ধারা ভেঙেছেন। তাই শুধু পাঁচ বছর নয়, অপরাধের মাত্রা অনুযায়ী ৮ থেকে ১০ বছর পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৩ সালে আশরাফুলকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, সাব্বিরের ক্ষেত্রেও ততটাই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ, এ ধরনের অপরাধ ক্রিকেটের ভাবমূর্তিকে ধ্বংস করে। এখন সবকিছু নির্ভর করছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

বিসিবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ